Autonomous Bodies

বিপিএসসি-র বড় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ । উচ্চতর বেতন স্কেলে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরির সুযোগ আসছে?

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের অধীনে উচ্চতর বেতন স্কেলের পদসমূহে নিয়োগের জন্য একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে নন-ক্যাডার পর্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে

শিক্ষকতায় বড় সুযোগ: শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে ইঞ্জিনিয়ারিং কলেজসমূহের জন্য বেশ কিছু অধ্যাপক ও সহযোগী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩য় গ্রেডে একজন অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক পদে ৫ জন (সিভিল ও ইলেকট্রিক্যাল বিভাগ মিলিয়ে) নিয়োগ পাবেন অধ্যাপকের ক্ষেত্রে মূল বেতন স্কেল ধরা হয়েছে ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা

সরকারি কর্মচারী হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালের জন্য বিপুল সংখ্যক সিনিয়র ও জুনিয়র কনসালটেন্ট নিয়োগ দেওয়া হবে মেডিসিন, কার্ডিওলজি, নেফ্রোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, পেডিয়াট্রিক্সসহ বিভিন্ন বিভাগে ৫ম গ্রেডে সিনিয়র কনসালটেন্ট এবং ৬ষ্ঠ গ্রেডে জুনিয়র কনসালটেন্ট নিয়োগ দেওয়া হবে সিনিয়র কনসালটেন্টদের জন্য মূল বেতন স্কেল ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা এবং জুনিয়র কনসালটেন্টদের জন্য ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

নৌ-পরিবহন মন্ত্রণালয়ে নিয়োগ: নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামের জন্য একজন ‘উর্ধ্বতন নৌ-প্রশিক্ষক’ নিয়োগ দেওয়া হবে এটি একটি ৪র্থ গ্রেডের পদ যার বেতন স্কেল ৫০,০০০-৭১,২০০ টাকা

আবেদনের যোগ্যতা ও বয়সসীমা:

  • অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি বা স্নাতকোত্তর ডিগ্রিসহ দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা চাওয়া হয়েছে

  • চিকিৎসক পদের জন্য এমবিবিএস-এর পাশাপাশি বিএমডিসি-র নিবন্ধন এবং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা থাকা বাধ্যতামূলক

  • ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সিনিয়র কনসালটেন্ট পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৫০ বছর এবং সহযোগী অধ্যাপক ও জুনিয়র কনসালটেন্টদের জন্য ৪৫ বছর নির্ধারণ করা হয়েছে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বিপিএসসি-র নির্ধারিত ওয়েবসাইট (www.bpsc.gov.bd) বা টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ১৯ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে অর্জিত হতে হবে প্রার্থীকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ আটটি বিভাগীয় কেন্দ্রের যেকোনো একটি নির্বাচন করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে

চূড়ান্ত সুপারিশের ক্ষেত্রে সরকারের সর্বশেষ কোটানীতি অনুসরণ করা হবে বলে কমিশন জানিয়েছে । বিস্তারিত তথ্যের জন্য প্রার্থীদের বিপিএসসি-র ওয়েবসাইট নিয়মিত দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

বিপিএসসি-র বড় নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *