শ্রম অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ । ১৩ ক্যাটাগরিতে ৬৯ জনের চাকরির সুযোগ আসছে?
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন শ্রম অধিদপ্তর (Department of Labour) শূন্য পদগুলোতে জনবল নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৬৯ জন প্রার্থীকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। সরকারি চাকরির এই সুযোগে বাংলাদেশের যোগ্য নাগরিকরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম ও শূন্য পদের সংখ্যা
নিয়োগ বিজ্ঞপ্তিতে ১৩তম থেকে ২০তম গ্রেডে নিম্নোক্ত পদগুলোতে নিয়োগের কথা উল্লেখ রয়েছে:
সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: ১ জন
হিসাব রক্ষক: ৩ জন
সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: ১৪ জন
ল্যাবরেটরি টেকনিশিয়ান: ৮ জন
লাইব্রেরি সহকারী: ৪ জন
পরিবার কল্যাণ পরিদর্শিকা: ১৮ জন
অডিওভিজ্যুয়াল অপারেটর: ২ জন
ফার্মাসিস্ট: ৩ জন
ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: ২ জন
নার্স: ৮ জন
ডিসপেনসারি অ্যাটেনডেন্ট: ৫ জন
পরিচ্ছন্নতা কর্মী: ২ জন
আয়া (মহিলা): ১ জন
আবেদন যোগ্যতা ও বয়সসীমা
শিক্ষাগত যোগ্যতা: পদভেদে ৮ম শ্রেণি পাস থেকে শুরু করে স্নাতক বা সমমানের ডিগ্রি (বাণিজ্য বিভাগকে অগ্রাধিকার দেওয়া হয়েছে কিছু পদে)। কারিগরি পদগুলোর জন্য সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা বা ডিপ্লোমা থাকতে হবে।
বয়স: ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
গুরুত্বপূর্ণ সময়সূচী
আবেদন শুরু: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ সময়: ১৫ মার্চ ২০২৬, বিকেল ৫:০০ টা।
আবেদন পদ্ধতি ও ফি
আগ্রহী প্রার্থীদের http://dol.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জসহ ১ থেকে ১১ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১২ থেকে ১৩ নম্বর পদের জন্য ৫৬ টাকা জমা দিতে হবে। তবে বিশেষ কোটাধারীদের (প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ) জন্য সকল পদের ফি মাত্র ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।


