Boesl Job Circular 2026

জর্ডানে ৫০০০ নারী গার্মেন্টস কর্মী নিয়োগ দিচ্ছে বোয়েসেল: সম্পূর্ণ বিনা খরচে যাওয়ার সুযোগ

বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সরকারিভাবে জর্ডানের বিভিন্ন গার্মেন্টস কোম্পানিতে ৫০০০ (পাঁচ হাজার) দক্ষ ও স্বল্প দক্ষ নারী মেশিন অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্পূর্ণ বিনা খরচে এবং সরকারি ব্যবস্থাপনায় এই বিশাল জনবল নিয়োগ করা হবে।

আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। নিচে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হলো:

সুযোগ-সুবিধা ও শর্তাবলি:

  • মাসিক মূল বেতন: ১৩০ জর্ডান দিনার (বর্তমানে ১ জর্ডান দিনার সমান ১৭০ টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২,১০০ টাকা)।

  • চাকরির মেয়াদ: ৩ বছর (চাকরি নবায়নযোগ্য)।

  • থাকা-খাওয়া ও চিকিৎসা: নিয়োগকারী কোম্পানি সম্পূর্ণ বিনামূল্যে থাকা, খাওয়া এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করবে।

  • যাতায়াত খরচ: জর্ডানে যাওয়ার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে।

  • কর্মঘণ্টা: দৈনিক ৮ ঘণ্টা ডিউটি। তবে অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম সুবিধা পাওয়া যাবে।

আবেদনের যোগ্যতা:

  • লিঙ্গ: শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

  • দক্ষতা: গার্মেন্টস সেলাই মেশিন চালনায় দক্ষ অথবা স্বল্প দক্ষ হতে হবে।

  • বয়স: ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

  • শারীরিক অবস্থা: অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং জর্ডানে কাজ করতে আগ্রহী হতে হবে।

সাক্ষাৎকার ও পরীক্ষার সময়সূচি:

আগামী ০৩ এপ্রিল ২০২৬ তারিখ হতে প্রতি শুক্রবার সকাল ৭:০০ ঘটিকায় পরীক্ষা ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

পরীক্ষার স্থান: ১. বাংলাদেশ-কোরিয়া টিটিসি, মিরপুর, ঢাকা। ২. মহিলা টিটিসি, মিরপুর, ঢাকা।

সতর্কবার্তা:

বোয়েসেল কর্তৃপক্ষ বিশেষভাবে জানিয়েছে যে, নির্বাচিত কর্মীদের বিমান ভাড়াসহ অভিবাসন সংক্রান্ত সকল ব্যয় কোম্পানি বহন করবে। তাই কোনো দালাল বা প্রতারকের মাধ্যমে কোনো প্রকার লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়েছে।

সোর্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *