Boesl Job Circular 2026

সরকারিভাবে ফিজি যাওয়ার সুযোগ: বোয়েসেল-এর মাধ্যমে ১৮টি পদে দক্ষ কর্মী নিয়োগ

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সরকারি ব্যবস্থাপনায় ফিজি-তে ১৮টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে দক্ষ পুরুষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা কোনো মধ্যসত্ত্বভোগী বা এজেন্টের সহায়তা ছাড়াই সরাসরি বোয়েসেল-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: বিজ্ঞপ্তি অনুযায়ী, হেভি ভেহিক্যাল ড্রাইভার (১০ জন), এক্সকাভেটর অপারেটর (৩ জন), গ্রেডার মেশিন অপারেটর (২ জন), প্রফেশনাল সুগার এগ্রিকালচারিস্ট (১০ জন), স্প্রে পেইন্টার (৪ জন), প্যানেল বিটার (৫ জন), অটোমোবাইল ইলেকট্রিশিয়ান (৪ জন), ইঞ্জিন মেকানিক (২ জন), ডিজেল মেকানিক (২ জন), আইটি সার্ভিস টেকনিশিয়ান (২ জন), ক্যাবল ও কমিউনিকেশন টেকনিশিয়ান (২ জন), টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার (৩ জন), আইওটি ও নেটওয়ার্ক ফিল্ড টেকনিশিয়ান (২ জন), লেদ মেশিন অপারেটর (২ জন) এবং ওয়েল্ডার (২ জন) সহ মোট ৫৬ জন কর্মী নিয়োগ দেওয়া হবে।

বেতন ও সুযোগ-সুবিধা:

  • বেতন: পদভেদে প্রতি ঘণ্টায় ৬.৪০ থেকে ৭.৫০ ফিজি ডলার। হেভি ভেহিক্যাল ড্রাইভারদের ক্ষেত্রে সাপ্তাহিক বেতন ২৫০ – ৩৫০ ফিজি ডলার। (১ ফিজি ডলার = প্রায় ৫৫ টাকা)।

  • ডিউটি: দৈনিক ০৮ ঘণ্টা, সপ্তাহে ৬ দিন।

  • চুক্তির মেয়াদ: ০৩ বছর (নবায়নযোগ্য)।

  • অন্যান্য: আসবাবপত্রসহ থাকা এবং প্রাথমিক চিকিৎসার খরচ নিয়োগকারী কোম্পানি বহন করবে। তবে খাবারের ব্যবস্থা কর্মীকে নিজ দায়িত্বে করতে হবে।

যোগ্যতা:

  • প্রার্থীর বয়স অবশ্যই ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

  • সংশ্লিষ্ট কাজে নূন্যতম ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

  • ভারী যানবাহনের চালকদের ক্ষেত্রে বিআরটিএ-র বৈধ লাইসেন্স থাকতে হবে।

  • প্রার্থীদের ইংরেজি অথবা হিন্দি ভাষায় পারদর্শী হতে হবে।

আবেদন প্রক্রিয়া ও খরচ: আগ্রহী প্রার্থীদের বোয়েসেল-এর নির্ধারিত লিংকে (https://brms.boesel.gov.bd/) গিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদনের শেষ সময় ২৫ মার্চ, ২০২৬ তারিখ বিকেল ৫:০০টা। আবেদন ফি বাবদ ১০০ টাকা পরিশোধ করতে হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের বোয়েসেল-এর সার্ভিস চার্জ ৪৪,৮৫০ টাকা, স্বাস্থ্য পরীক্ষা ফি ১,০০০ টাকা এবং স্ট্যাম্প ফি ৫০০ টাকা প্রদান করতে হবে। এছাড়া ফিজি যাওয়ার বিমান ভাড়া (প্রায় ২,২০,০০০ – ২,৪০,০০০ টাকা) এবং অন্যান্য ভিসা সংক্রান্ত ফি কর্মীকে বহন করতে হবে। তবে তিন বছর সফলভাবে চাকরি শেষ করলে কোম্পানি দেশে ফেরার বিমান ভাড়া প্রদান করবে।

সতর্কবার্তা: বোয়েসেল জানিয়েছে, তাদের কোনো এজেন্ট বা সাব-এজেন্ট নেই। তাই কোনো প্রকার আর্থিক লেনদেন করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য বোয়েসেল-এর ওয়েবসাইট (www.boesel.gov.bd) অথবা কল সেন্টার ১৬১৩৫-এ যোগাযোগ করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *