All Govt Job Circulars

ফায়ার সার্ভিসে বড় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ । আবেদন করুন অনলাইনে এখনই?

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত ৯টি ক্যাটাগরিতে মোট ১৯৭টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন


পদের নাম ও সংখ্যা

বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে:

  • সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩): ০১টি

  • ধর্মীয় শিক্ষক – ইসলাম (গ্রেড-১৫): ০১টি

  • ইঞ্জিন ড্রাইভার – মেরিন (গ্রেড-১৫): ০১টি

  • ড্রাইভার (গ্রেড-১৫): ১৩টি

  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬): ০৯টি

  • ফায়ারফাইটার (গ্রেড-১৭): ১৬৫টি (পুরুষ ও মহিলা)

  • নার্সিং এ্যাটেনডেন্ট (গ্রেড-১৭): ০২টি

  • অফিস সহায়ক (গ্রেড-২০): ০৪টি

  • সহকারী হোজ রিপেয়ারার (গ্রেড-২০): ০১টি

আবেদনের যোগ্যতা ও বয়সসীমা

  • শিক্ষাগত যোগ্যতা: পদভেদে ৮ম শ্রেণি পাস থেকে স্নাতক ডিগ্রিধারী পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে

  • শারীরিক যোগ্যতা: ড্রাইভার, ফায়ারফাইটার ও নার্সিং এ্যাটেনডেন্ট পদের জন্য নির্দিষ্ট উচ্চতা ও শারীরিক গঠন থাকতে হবে

  • বৈবাহিক অবস্থা: ড্রাইভার, ফায়ারফাইটার ও নার্সিং এ্যাটেনডেন্ট পদের প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে

  • বয়স: ০১ এপ্রিল ২০২৬ তারিখে ফায়ারফাইটার ও নার্সিং এ্যাটেনডেন্ট পদের জন্য বয়স ১৮-২০ বছর এবং অন্যান্য পদের জন্য ১৮-৩২ বছর হতে হবে

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের http://fscd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে

  • আবেদন শুরু: ১০ এপ্রিল ২০২৬, সকাল ০৯:০০টা

  • আবেদনের শেষ সময়: ০৯ মে ২০২৬, বিকাল ০৫:০০টা

  • আবেদন ফি: পদভেদে টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬/- টাকা অথবা ১১২/- টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে

নির্বাচনী পরীক্ষা

প্রার্থীদের পদের ধরন অনুযায়ী শারীরিক যোগ্যতা যাচাই, লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সকল পরীক্ষার তারিখ ও স্থান পরবর্তীতে টেলিটকের মাধ্যমে SMS দিয়ে জানানো হবে

সোর্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *