Boesl Job Circular 2026

সরকারিভাবে জর্ডানে যাওয়ার সুযোগ: বোয়েসেল-এর মাধ্যমে দক্ষ নারী মেশিন অপারেটর নিয়োগ

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) জর্ডানের স্বনামধন্য গার্মেন্টস কোম্পানি ‘ফ্রেন্ডস অ্যাপারেল এলএলসি’-এর অধীনে দক্ষ নারী মেশিন অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্পূর্ণ সরকারি প্রক্রিয়ায় এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে।

পদের বিবরণ ও বেতন:

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৫০ জন দক্ষ নারী কর্মী (মেশিন অপারেটর) নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন হবে ১৩০ জর্ডানি দিনার (জেডি)

আবেদনের যোগ্যতা ও বয়স:

  • সংশ্লিষ্ট কাজে সর্বনিম্ন ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

  • আবেদনকারীর বয়স অবশ্যই ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

চাকরির শর্তাবলি:

১. দৈনিক ৮ ঘণ্টা ডিউটি, সপ্তাহে ৬ দিন কাজ এবং ওভারটাইম করার সুযোগ (স্বেচ্ছাধীন)।

২. চাকরির চুক্তি ৩ বছর (যা পরবর্তী সময়ে নবায়নযোগ্য)।

৩. নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াতের ব্যবস্থা করা হবে।

৪. জর্ডানে যাওয়ার বিমান ভাড়া এবং ৩ বছর সফলভাবে চাকরি শেষে দেশে ফেরার বিমান ভাড়া কোম্পানি বহন করবে।

খরচের বিবরণ:

নির্বাচিত কর্মীদের বোয়েসেলের সার্ভিস চার্জ, ট্যাক্স, ভ্যাট এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। তবে প্রার্থীকে নিজ উদ্যোগে নিম্নলিখিত ফিগুলো প্রদান করতে হবে:

  • মেডিকেল ফি: ১০০০ টাকা।

  • পিডিও প্রশিক্ষণ ফি: ৩৫০ টাকা।

  • ফিঙ্গার প্রিন্ট ফি: ২২০ টাকা।

  • অঙ্গীকারনামা স্ট্যাম্প বাবদ: ৫০০ টাকা। (এই খরচগুলো পরবর্তীতে জর্ডানে চূড়ান্তভাবে গমনকৃত কর্মীদের নিয়োগকারী প্রতিষ্ঠান পরিশোধ করে দেবে)।

সাক্ষাৎকার ও প্রয়োজনীয় কাগজপত্র:

আগ্রহী প্রার্থীদের আগামী ০১ মে ২০২৬ খ্রিষ্টাব্দ (শুক্রবার) সকাল ০৮:০০ ঘটিকার মধ্যে সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে।

স্থান: মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস সালাম, মিরপুর, ঢাকা-১২১৬।

সাক্ষাৎকারের সময় যা সাথে আনতে হবে:

  • ০৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা)।

  • মূল পাসপোর্ট এবং পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১ বছর থাকতে হবে।

  • শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার সনদ (যদি থাকে)।

  • ভোটার আইডি কার্ডের ফটোকপি।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার পূর্বে এই লিংকে https://brms.boesl.gov.bd/ গিয়ে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। অনলাইন আবেদনের ফি বাবদ ১০০/- টাকা ও চার্জ পরিশোধ করতে হবে।

বিশেষ দ্রষ্টব্য: বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বোয়েসেলকে কোনো ফি প্রদান করতে হয় না এবং সকল লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করতে হয়।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন: ০২-৪৮৩১১৯২৫, ০২-৪৮৩১৭৫১৫ অথবা কল সেন্টার ১৬১৩৫-এ।

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *