Boesl Job Circular 2026

Jordan Job Circular 2026। জর্ডানের পোশাক কারখানায় সরকারি খরচে দক্ষ নারী কর্মী নিয়োগের সুযোগ?

বাংলাদেশ ওভারসীজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) জর্ডানের নামকরা পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘টাস্কার অ্যাপারেল’ (Tusker Apparel)-এ সরকারিভাবে দক্ষ নারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বল্প খরচে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় এই নিয়োগ সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।

পদের নাম ও সংখ্যা: বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘মহিলা ফ্যাক্টরি ওয়ার্কার’ পদে মোট ৮০ জন দক্ষ নারী কর্মী নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা ও বেতন: আগ্রহী প্রার্থীদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের অবশ্যই প্লেইন মেশিন এবং ওভারলক মেশিন পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন হবে ১৮৩.৩৫ ইউএস ডলার (যা জর্ডানের স্থানীয় মুদ্রায় নির্ধারিত)।

চাকরির শর্তাবলি: ১. দৈনিক ৮ ঘণ্টা ডিউটি, সপ্তাহে ৬ দিন কাজ এবং প্রয়োজনবোধে ওভারটাইম করার সুযোগ রয়েছে। ২. চাকরির প্রাথমিক চুক্তি ৩ বছরের জন্য, যা পরবর্তীতে নবায়নযোগ্য। ৩. নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের সুবিধা প্রদান করা হবে। ৪. জর্ডানে যাওয়ার বিমান ভাড়া এবং ৩ বছর চাকরি শেষে দেশে ফেরার বিমান ভাড়া কোম্পানি বহন করবে। ৫. অন্যান্য শর্তাবলি জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

খরচ ও ফি: নির্বাচিত কর্মীদের জন্য মেডিকেল ফি ১,০০০ টাকা এবং ফিঙ্গার প্রিন্ট বাবদ ২২০ টাকা খরচ হবে। এছাড়া ভিসাপ্রাপ্তি সাপেক্ষে জর্ডান গমনের পূর্বে অন্য কোনো সার্ভিস চার্জ প্রার্থীকে দিতে হবে না (কোম্পানি বহন করবে)। বোয়েসেল-এর অনলাইন আবেদনের জন্য ১০০ টাকা ফি প্রযোজ্য।

সাক্ষাৎকারের সময় ও স্থান: আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার সকাল ৮:০০ ঘটিকায় সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে। স্থান: মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস-সালাম রোড, মিরপুর, ঢাকা।

প্রয়োজনীয় নথিপত্র: সাক্ষাৎকারের সময় প্রার্থীদের সঙ্গে ৪ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, মূল পাসপোর্ট ও পাসপোর্টের রঙিন ও সাদা-কালো ফটোকপি এবং একাধিক পাসপোর্ট থাকলে সেটিও সাথে আনতে হবে। বিশেষ দ্রষ্টব্য হিসেবে জানানো হয়েছে যে, প্রার্থীদের কোনো বায়ো-ডাটা বা জীবনবৃত্তান্ত আনার প্রয়োজন নেই।

সতর্কতা ও যোগাযোগ: বোয়েসেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে যে, তারা কোনো নগদ অর্থ গ্রহণ করে না এবং তাদের কোনো এজেন্ট বা সাব-এজেন্ট নেই। সকল ফি ব্যাংক ড্রাফটের মাধ্যমে প্রদান করতে হবে। প্রতারণা এড়াতে সরাসরি বোয়েসেলের সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

18 thoughts on “Jordan Job Circular 2026। জর্ডানের পোশাক কারখানায় সরকারি খরচে দক্ষ নারী কর্মী নিয়োগের সুযোগ?

    • সালাম নিবে ভাইয়া আমি জডানে কিভাবে যাবো ইটু কষ্টে বলতে পারবেন আমার পাস্টপোট আছে যোগাযোগ করবো
      01820304378 এই টা আমার নাম্বার

      Reply
  • পাসপোর্ট আছে আমি যেতে চাই ০১৭০৬২৭৭০০৪!

    Reply
  • সালাম নিবেন স্যার আমি অনেক দিন ধরে ইন্টারভিউ দিতেছি বাট আমাকে নিতেছে না।। আমি ইন্টার পাস করছি।। আমি কোলেটি যেতে চাই।।

    Reply
  • আমি জডান যেতে চাই

    Reply
    • বোয়েসেল ভিজিট করুন।

      Reply
      • আসসালামু আলাইকুম.. ভাইয়া আমি জর্ডান যেতে চাই আমার বেবিকে নিয়ে ওর বয়স ১৪ মাস।।কত টাকা খরচ পরবে?

        Reply
        • খরচ নামে মাত্র। সার্কুলার হলেই ট্রাই করুন।

          Reply
      • আসসালামু আলাইকুম স্যার আমি সাদিয়া আমি যেতে চাই, আর হইতো কিভাবে যাব কোথায় যাব এ বিষয়ে আইডিয়া নাই যদি আমাকে একটু হেল্প করতেন কিংবা জানাইতেন তাহলে হয়তো যেতে পারি আমার পাসপোর্ট আছ,,,,৷

        Reply
        • পাসপোর্ট রেডি রাখুন। সার্কুলার হলেই আবেদন এবং সাক্ষাত করুন।

          Reply
  • আসসালামু আলাইকুম
    আমার নাম মোঃ আলাউদ্দিন
    চট্টগ্রাম বিভাগ থেকে বলতেছিলাম
    আমি জর্ডান গার্মেন্টস বিষয়ে যেতে খুব আগ্রহ
    আমার বর্তমান চাকরির পদবী মেনটেনেন্স ইনচার্জ ১২ বছর প্লাস জর্ডান গার্মেন্টস পদে যেতে যাচ্ছে অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন
    ফোন-01886741212

    Reply
    • অনুগ্রহ করে সার্কুলার হলে বোয়েসেল এ সরাসরি যোগাযোগ করুন।

      Reply
  • ইলেকট্রিশিয়ান ভিসা পাওয়া যাবে।

    Reply
  • আমি সিলেট থেকে বলছি আমি জডানে যেতে চাই আমি মেশিন চালাতে পারি আমার পাসপোর্ট নাই

    Reply
    • পাসপোর্ট করে নিন আগে।

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *