All Govt Job Circulars

প্রাণিসম্পদ অধিদপ্তরে ৪৮৩ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের সময়সীমা বাড়ল

প্রাণিসম্পদ অধিদপ্তর তাদের রাজস্বখাতভুক্ত শূন্য পদগুলোতে জনবল নিয়োগের জন্য একটি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে ‘ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভি.এফ.এ)’ পদে মোট ৪৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের জন্য আবেদনের সময়সীমা বৃদ্ধি করে ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

পদের নাম ও বেতন স্কেল: বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ১৪তম গ্রেডে বেতন পাবেন। এই পদের বেতন স্কেল ১০,২০০–২৪,৬৮০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে অন্যূন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ০১ (এক) বছরের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

আবেদনের বয়সসীমা: ০১ নভেম্বর ২০২৫ তারিখে প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://dls.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন ফি বাবদ ১১২/- (একশত বার) টাকা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

  • আবেদন শুরু: ০৩ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:০০ ঘটিকা।

  • আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২৬, বিকেল ৫:০০ ঘটিকা।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত শর্তাবলী ও তথ্য অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট (www.dls.gov.bd)-এ পাওয়া যাবে। কর্তৃপক্ষ যেকোনো সময় পদের সংখ্যা পরিবর্তন বা বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *