বাংলাদেশ নৌবাহিনীতে ১০১ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন শেষ ২০ জানুয়ারি
বাংলাদেশ নৌবাহিনী তাদের সাংগঠনিক কাঠামোভুক্ত বেসামরিক বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিশাল এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৫তম ও ১৬তম গ্রেডের ‘ড্রাইভিং’ সংশ্লিষ্ট ৬টি ক্যাটাগরিতে মোট ১০১ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।
পদের বিবরণ ও সংখ্যা
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন ট্রেডে দক্ষ চালক নিয়োগ দেওয়া হবে। পদের বিন্যাস নিম্নরূপ:
-
এমটিডি (গ্রেড-১৫): ৮৯ জন
-
ইঞ্জিন ড্রাইভার ক্লাস-১ (গ্রেড-১৫): ১ জন
-
ক্রেন ড্রাইভার ক্লাস-১ (গ্রেড-১৫): ১ জন
-
ফর্কলিফট ড্রাইভার (গ্রেড-১৫): ২ জন
-
ইঞ্জিন ড্রাইভার ক্লাস-২ (গ্রেড-১৬): ৩ জন
-
ক্রেন ড্রাইভার ক্লাস-২ (গ্রেড-১৬): ৫ জন
আবেদনের যোগ্যতা
প্রার্থীদের বয়স ২০ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। পদভেদে অষ্টম শ্রেণি বা এসএসসি (SSC) পাসসহ সংশ্লিষ্ট কাজে ভারী বা হালকা যানবাহন চালনার বৈধ লাইসেন্স এবং ৩ থেকে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের অনলাইনে bndcp.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
-
আবেদন শুরু: ২৮ ডিসেম্বর ২০২৫, সকাল ১০:০০ টা।
-
আবেদনের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২৬, বিকাল ৫:০০ টা।
ফি জমা দেওয়ার নিয়ম
আবেদন সাবমিট করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিম থেকে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
-
ফি-এর পরিমাণ: সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা (তবে অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে মোট ৫৬ টাকা)।
প্রয়োজনীয় তথ্যাদি
অনলাইনে আবেদনের সময় প্রার্থীর ৩০০x৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। এছাড়া মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র এবং নাগরিকত্ব সনদের মূলকপি প্রদর্শনসহ একসেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.navy.mil.bd