ফায়ার সার্ভিসে বড় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ । আবেদন করুন অনলাইনে এখনই?
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত ৯টি ক্যাটাগরিতে মোট ১৯৭টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন ।
পদের নাম ও সংখ্যা
বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে:
সাঁট-লিপিকার কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩): ০১টি ।
ধর্মীয় শিক্ষক – ইসলাম (গ্রেড-১৫): ০১টি ।
ইঞ্জিন ড্রাইভার – মেরিন (গ্রেড-১৫): ০১টি ।
ড্রাইভার (গ্রেড-১৫): ১৩টি ।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬): ০৯টি ।
ফায়ারফাইটার (গ্রেড-১৭): ১৬৫টি (পুরুষ ও মহিলা) ।
নার্সিং এ্যাটেনডেন্ট (গ্রেড-১৭): ০২টি ।
অফিস সহায়ক (গ্রেড-২০): ০৪টি ।
সহকারী হোজ রিপেয়ারার (গ্রেড-২০): ০১টি ।
আবেদনের যোগ্যতা ও বয়সসীমা
শিক্ষাগত যোগ্যতা: পদভেদে ৮ম শ্রেণি পাস থেকে স্নাতক ডিগ্রিধারী পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে ।
শারীরিক যোগ্যতা: ড্রাইভার, ফায়ারফাইটার ও নার্সিং এ্যাটেনডেন্ট পদের জন্য নির্দিষ্ট উচ্চতা ও শারীরিক গঠন থাকতে হবে ।
বৈবাহিক অবস্থা: ড্রাইভার, ফায়ারফাইটার ও নার্সিং এ্যাটেনডেন্ট পদের প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে ।
বয়স: ০১ এপ্রিল ২০২৬ তারিখে ফায়ারফাইটার ও নার্সিং এ্যাটেনডেন্ট পদের জন্য বয়স ১৮-২০ বছর এবং অন্যান্য পদের জন্য ১৮-৩২ বছর হতে হবে ।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের http://fscd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে ।
আবেদন শুরু: ১০ এপ্রিল ২০২৬, সকাল ০৯:০০টা ।
আবেদনের শেষ সময়: ০৯ মে ২০২৬, বিকাল ০৫:০০টা ।
আবেদন ফি: পদভেদে টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬/- টাকা অথবা ১১২/- টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে ।
নির্বাচনী পরীক্ষা
প্রার্থীদের পদের ধরন অনুযায়ী শারীরিক যোগ্যতা যাচাই, লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে । সকল পরীক্ষার তারিখ ও স্থান পরবর্তীতে টেলিটকের মাধ্যমে SMS দিয়ে জানানো হবে ।

