৫-জন সেলস অফিসার নিয়োগ দিচ্ছে মিনিস্টার হাই-টেক পার্ক; এসএসসি পাসে আবেদনের সুযোগ
দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের শোরুম পরিচালনার জন্য দেশব্যাপী মোট ৫০ জন ‘সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার’ নিয়োগ দেবে। ন্যূনতম এসএসসি (SSC) পাসেই আগ্রহী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
পদের নাম: সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার (শোরুম)
শূন্য পদ: ৫০টি
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো প্রান্ত (Anywhere in Bangladesh)
কাজের ধরন: ফুল-টাইম (Full-time)
আবেদনের যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা এইচএসসি হতে হবে। তবে এই পদে আবেদনের জন্য শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই যোগ্য বলে বিবেচিত হবেন। প্রার্থীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২০ থেকে ২৮ বছর।
দায়িত্ব ও কর্তব্য
নির্বাচিত কর্মীদের শোরুমে আগত গ্রাহকদের অভ্যর্থনা জানানো, পণ্যের গুণাগুণ প্রদর্শন, মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা (Sales Target) অর্জন এবং শোরুমের ইনভেন্টরি ও আর্থিক লেনদেনের সঠিক হিসাব রাখা সহ বিভিন্ন বিপণনমূলক কাজ পরিচালনা করতে হবে।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
মিনিস্টার হাই-টেক পার্ক এই পদের জন্য মাসিক ১০,০০০ থেকে ১২,০০০ টাকা বেতন নির্ধারণ করেছে। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাসমূহ হলো:
বছরে ২টি উৎসব বোনাস।
বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ (Salary Review)।
সাপ্তাহিক ছুটি।
বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের ওপর আকর্ষণীয় কমিশন এবং ইনসেনটিভ।
কোম্পানির পলিসি অনুযায়ী টিএ (T/A) সুবিধা।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের জনপ্রিয় নিয়োগ পোর্টাল বিডিজবস-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। প্রার্থীদের একটি ভিডিও সিভি (Video CV) জমা দেওয়ার জন্য উৎসাহিত করেছে প্রতিষ্ঠানটি।
আবেদন শুরুর তারিখ: ১৪ জানুয়ারি ২০২৬
আবেদনের শেষ সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২৬
বিশেষ দ্রষ্টব্য: নিয়োগ সংক্রান্ত যেকোনো আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য চাকরিপ্রার্থীদের সতর্ক করা হয়েছে। প্রতিষ্ঠানটি সরাসরি এবং স্বচ্ছ প্রক্রিয়ায় মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করে থাকে।


