সরকারিভাবে জর্ডানের গার্মেন্টসে দক্ষ নারী কর্মী নিয়োগের সুযোগ
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সরকারিভাবে জর্ডানের একটি বিখ্যাত গার্মেন্টসে দক্ষ নারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জর্ডানের ‘United Creation Garments’-এর অধীনে দুটি ক্যাটাগরিতে মোট ৫০ জন দক্ষ নারী কর্মী নিয়োগ দেওয়া হবে।
শূন্য পদের বিবরণ
বিজ্ঞপ্তি অনুযায়ী, নিম্নলিখিত পদে দক্ষ নারী কর্মী নেওয়া হবে:
১. মেশিন অপারেটর: ৪০ জন (যেকোনো দুটি মেশিনে পারদর্শী হতে হবে)।
২. এন্ড লাইন চেকার: ১০ জন।
মাসিক মূল বেতন: ১৩০ জর্ডানি দিনার (জেডি)।
আবেদনের যোগ্যতা ও বয়স
মেশিন অপারেটর: সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ২০ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে।
এন্ড লাইন চেকার: সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতাসহ ন্যূনতম এসএসসি পাস হতে হবে। বয়স ২০ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। (সাক্ষাৎকারের সময় এসএসসি পাসের মূল সার্টিফিকেট সাথে রাখতে হবে)।
চাকরির শর্তাবলী
ডিউটি: দৈনিক ০৮ ঘণ্টা কাজ, সপ্তাহে ০৬ দিন। ওভারটাইম ঐচ্ছিক।
চুক্তির মেয়াদ: ০৩ বছর (নবায়নযোগ্য)।
সুযোগ-সুবিধা: নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে।
যাতায়াত: জর্ডানে যাওয়ার বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবেন।
অন্যান্য: জর্ডানের শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রযোজ্য হবে।
বোয়েসেল সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ
নির্বাচিত কর্মীদের সার্ভিস চার্জ, বহির্গমন ট্যাক্স, ভ্যাট এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ জর্ডানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। তবে প্রার্থীকে মেডিকেল ফি ১০০০ টাকা, ফিঙ্গারপ্রিন্ট ফি ২০০ টাকা এবং অঙ্গীকারনামার স্ট্যাম্প বাবদ ৩০০ টাকা বহন করতে হবে।
সরাসরি সাক্ষাৎকার ও প্রয়োজনীয় কাগজপত্র
আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ মার্চ, ২০২৬ তারিখ (শুক্রবার) সকাল ০৮:০০ ঘটিকার মধ্যে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মিরপুর, ঢাকা-১২১৬-এ উপস্থিত থাকতে হবে।
সাথে যা আনতে হবে: ১. ০৪ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা)।
২. মূল পাসপোর্ট এবং পাসপোর্টের ছবিযুক্ত অংশের ০৫ সেট রঙিন ফটোকপি।
৩. শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে)।
৪. ভোটার আইডি কার্ডের মূল কপি ও ফটোকপি।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের আগে বোয়েসেলের অফিশিয়াল লিংকের (https://brms.boesl.gov.bd/) মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ফি বাবদ ১০০ টাকা পরিশোধ করতে হবে।
বিস্তারিত তথ্যের জন্য বোয়েসেলের হেল্পলাইন ১৬৩৫৩ নম্বরে অথবা তাদের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করা যাবে।


